1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গণভোট বাস্তবায়নের দাবিতে অভয়নগরে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

সৈয়দ ইকবাল হাসান, অভয়নগর প্রতিনিধি :

গণভোট বাস্তবায়নের দাবিতে যশোরের অভয়নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে শনিবার (৪ জুলাই) বিকেলে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া পীরবাড়ি এলাকা থেকে শুরু হয়ে যশোর-খুলনা মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা গণভোট বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা আমির সরদার শরীফ হুসাইন। সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন এনসিপি অভয়নগর উপজেলার প্রধান সমন্বয়ক শাহজাহান কবীর, উপজেলা খেলাফত মজলিসের নেতা আশেক ইলাহী ও আব্দুল মান্নান, পৌর জামায়াতের আমির আলতাফ হুসাইন,

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল, সেক্রেটারি ইউনুস আকুঞ্জিসহ ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জনগণের প্রত্যক্ষ মতামতের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে গণভোট বাস্তবায়ন সময়ের দাবি। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে এ দাবির পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

একই সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার এবং সাংবিধানিক প্রক্রিয়া সমুন্নত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সরদার শরীফ হুসাইন বলেন, জনগণের ন্যায্য দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি গণভোট বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী জনমত গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।

সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews