1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে আনন্দঘন পরিবেশে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী| দিনটি উপলক্ষে শুক্রবার দুপুরে যশোর প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে টিভি চ্যানেলটির সাথে জড়িত সবাইকে শুভেচ্ছা জানান।

এনটিভির জন্মলগ্নের সময়কার স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৩ সালে এনটিভির যখন জন্ম হয়, তখন তাঁর পিতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলাম তথ্যমন্ত্রী ছিলেন। এনটিভি প্রতিষ্ঠায় তারও কিছুটা ভুমিকা ছিল ।

অনুষ্ঠানে উপস্থিত জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং টেলিভিশন চ্যানেল ও নিউজপোর্টালের সাংবাদিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সমস্ত মিডিয়ার প্রতিই বর্তমান সরকারের শুভকামনা রয়েছে। শত ফুল ফুটুক- এটাই বর্তমান বিএনপি সরকারের প্রত্যাশা।

তিনি বলেন, ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য যারা একসময় প্রাণান্ত চেষ্টা করেছেন, তারা এখনও বহাল তবিয়তে আছেন এবং কথা বলছেন| যদিও এ বিষয়টি নিয়ে অনেকেই প্রধানমন্ত্রী ও সরকারের সমালোচনা করছেন।

প্রতিমন্ত্রী বলেন, কেউই ভুলত্রুটির উর্ধ্বে না| সরকার মনে করে, সাংবাদিকরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করেন, সেটা সরকারকে সঠিক পথে চলতে সহায়তা করবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর প্রেসক্লাবের সাবেক সভাপতি একরাম-উদ-দ্দৌলা, অ্যাড. বোরহান উদ্দিন জাকির, যশোর প্রেসক্লাবের সম্পাদক এসএম তৌহিদুর রহমান,

দনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ফরহাদ ও যশোর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমআর খান মিলন।

এসময় সেখানে যশোরের পাবলিক প্রসিকিউটর (পিপি) জেলা বিএনপির সভাপতি ˆসয়দ সাবেরুল হক সাবু, ˆদৈনিক গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিনসহ জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও নিউজ পোর্টালের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন|

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews