সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের নেতা মাহফুজুর রহমান হিরাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক হিরা যশোর শহরের বারান্দীপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তিনি পলাতক যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল ও হাজী সুমনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিরা সরকারবিরোধী কর্মকাণ্ডে অর্থ জোগানের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply