1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অবৈধ পার্কিংবিরোধী অভিযানে প্রাইভেটকার-দুই মোটরসাইকেল জব্দ, ১০ মামলা

  • শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরে অবৈধ পার্কিং, ফুটপাত দখল ও যানজট সৃষ্টির বিরুদ্ধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০টি মামলা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে শহরের মাইকপট্টি ও চিত্রামোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর মাহফুজুর রহমান। অভিযানে ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশ কার্যালয়ে নেওয়া হয়।

এছাড়া সড়কের পাশে যত্রতত্র যানবাহন পার্কিং করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং দোকানদারদের ফুটপাত দখল না করার বিষয়ে সতর্ক করা হয়।

ট্রাফিক ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, যশোর শহরকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এর আগে গত সোমবার দড়াটানা, হাসপাতাল মোড় ও এমকে রোড এলাকায় পরিচালিত অভিযানে মোটরসাইকেল জব্দ ও মামলা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews