যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে এক নারীর ব্যাগ থেকে নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে।
বুধবার (১ জুলাই) সকাল ১১টার দিকে হাসপাতালের ক্যাশ কাউন্টারের সামনে এঘটনা ঘটে। সদর উপজেলার চুড়ামনকাটি ছাতিয়ানতলা গ্রামের দোকুর হোসেনের স্ত্রী আয়েশা (৪০)বলেন ,
ছেলেকে চিকিৎসা করাতে যশোর হাসপাতালে আসেন। এসময় হাসপাতালের ক্যাশ কাউন্টারের সামনে থাকা অবস্থায় তার ব্যাগ থেকে ১ হাজার ৫০০ টাকা চুরি হয়ে যায়।
বিষয়টা তিনি হাসপাতালে দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের জানিয়েছেন।

Leave a Reply