যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বিনিময়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ আজেত ওরফে ওয়াজেদ আলী (৬৭) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত আমের আলীর ছেলে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এএসআই এস এম ফিরোজের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply