যশোরের বাঘারপাড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে হাত-পা বেঁধে মারধর, নগদ টাকা, স্বর্ণের আংটি ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন হুলিহট্ট গ্রামের মিলন হোসেন।
অভিযোগে তিনি বলেন, গত ২৮ জুন আব্দুল হোসেন তাকে বাড়িতে ডেকে নিয়ে বেঁধে মারধর করেন। খবর পেয়ে তার স্ত্রী গেলে তাকেও মারধর করা হয়।
এ সময় নগদ ১০ হাজার টাকা, একটি স্বর্ণের আংটি ও একটি মোটরসাইকেল রেখে দেওয়া হয় এবং সাদা স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার বিচার চেয়ে তিনি বাঘারপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply