যশোরের কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামে জমির সীমানায় বাঁশ কাটাকে কেন্দ্র করে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মিজানুর রহমান।
অভিযোগে বলা হয়, গত ২৭ জুন আমিনুর রহমান শেখ, হারুন অর রশিদ, জাহিদ হোসেন ও নাহিদা বেগম তাকে মারধর করে আহত করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply