যশোরের কেশবপুর উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে বসতভিটার জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে চারজনের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজু আহমেদ।
অভিযোগে তিনি জানান, ওয়ারিশসূত্রে প্রাপ্ত সাত শতক বসতভিটার জমি দখলের উদ্দেশ্যে গত ২৭ জুন চাঁন বিশ্বাসের নির্দেশে ইমরান হোসেন, নাইম ইসলাম ও আল আমিন দেশীয়
অস্ত্র নিয়ে সেখানে প্রবেশ করেন। বাধা দিলে তাকে গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply