1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে ভরণপোষণ না দেওয়া ও হত্যাচেষ্টার অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের অভয়নগরে বৃদ্ধ পিতাকে ভরণপোষণ না দেওয়া এবং হত্যাচেষ্টার অভিযোগে ছেলে মিন্টু বিশ্বাসের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার ভুক্তভোগী আজগর আলী বাদী হয়ে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।

আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের জন্য অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভয়নগর উপজেলার দিঘীরপাড় গ্রামের দরিদ্র কৃষক আজগর আলী দীর্ঘদিন কষ্ট করে ছেলেকে লালন-পালন করলেও বর্তমানে ছেলে মিন্টু বিশ্বাস তাকে ভরণপোষণ,

চিকিৎসা ও প্রয়োজনীয় খরচ দিতে অস্বীকৃতি জানান। একই সঙ্গে বসতভিটার জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ ও ভয়ভীতি প্রদর্শন করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২৫ জুন সকালে বাড়িতে খাবার খাওয়ার সময় মিন্টু বিশ্বাস আবারও বসতভিটার জমি তার নামে রেজিস্ট্রি করে দেওয়ার দাবি জানান।

এতে রাজি না হওয়ায় তিনি বৃদ্ধ পিতাকে গালিগালাজ করে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। আজগর আলীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে তিনি আদালতের শরণাপন্ন হন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews