বুুধবার ১ জুলাই বিকালে যশোরের ঝিকরগাছা উপজেলার পায়রাডাঙ্গা নামক স্থানে ইজিবাইকের ধাক্কায় বাইসাইকেল আরোহী দুই মাদ্রাসা শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছে, যশোরের ঝিকরগাছা উপজেলার স্বরুপকাঠি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আলিমুল (১৪) ও একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে ফরহাদ (১৪)আহতদের লোকজন জানান,
বুধবার বিকালে ঝিকরগাছা উপজেলার নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ওই দুই শিশু বাই সাইকেল যোগে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে বিকাল ৪ টার সময় তারা ওই থানাধীন পায়রাডাঙ্গা নামকস্থানে পৌছালে অজ্ঞাতনামা একটি বেপরোয়া গতি সম্পন্ন ইজিবাইক বাই সাইকেলটি ধাক্কা মারে।
ফলে সাইকেল আরোহী দুই শিশু ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থা অবনতি হওয়ায় তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে তারা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply