কু-প্রস্তাবে রাজী না হওয়ায় স্বামী স্ত্রী মিলে স্মৃতি (২২) নামে এক গৃহবধূকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করেছে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত গৃহবধূ পুলিশ ও সাংবাদিকদের জানান, মঙ্গলবার ৩০ জুন রাত আনুমাকি ৯ টার সময় প্রতিবেশী আদর আলীর ছেলে আতিয়ার রহমান ওই নারীকে কু-প্রস্তাব দেয়।
কু-প্রস্তাবে রাজী না হওয়ায় আতিয়ার রহমান ও তার স্ত্রী রাবিয়া ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। গৃহবধূর পরিবারের লোকজন উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply