সদর উপজেলার বসুন্দিয়া বিনিময়পাড়া গ্রামের মসজিদের সামনে মঙ্গলবার রাতে গাঁজা বেচাকেনার সময় আজেত ওরফে ওয়াজেদ আলী (৬৭) নামে এক গাঁজা বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর উপজেলার বসুন্দিয়া বিনিময় পাড়া গ্রামের মৃত আমের আলীর ছেলে। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এএসআই এসএম ফিরোজ জানান,মঙ্গলবার ৩০ জুন রাত আনুমানিক পৌনে ১২ টার সময় বসুন্দিয়া পুলিশ ক্যাম্প এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের দায়িত্ব পালনের জন্য বসুন্দিয়া মোড় এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান বিনিময়পাড়া মসজিদের সামনে এক মাদক বিক্রেতা অবস্থান নিয়ে গাঁজা বেচাকেনা করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রেতা ওয়াজেদ আলী পালানোর চেষ্টার এক পর্যায় গ্রেফতার হন।
তার কাছে থাকা ১শ’ গ্রাম ওজনের গাঁজার পুরিয়া উদ্ধার করেন। পরে তাকে কোতয়ালি থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দেন। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply