1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর লোডশেডিংয়ের প্রতিবাদে যশোরের অভয়নগরে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা

  • বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের অভয়নগরে লোডশেডিংয়ের প্রতিবাদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। এসময় রবিউল ইসলাম (৪০) নামে উপকেন্দ্রে কর্মরত লাইনম্যানকে পিটিয়ে তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থসহ কল সেন্টারের স্মার্টফোন লুট করা হয়েছে।

সোমবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় ৩৩/১১ কেভি, ২৫ এমভিএ অভয়নগর ২ উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নওয়াপাড়া জোনাল অফিসের এজিএম মেহেদুল ইসলাম মেহেদী।

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে লোডশেডিং চলাকালে ৪০/৫০ জন ক্ষুব্ধ গ্রাহক লোহার গেট ভেঙে চেঙ্গুটিয়া ২৫ এমভিএ উপকেন্দ্রে প্রবেশ করে।

তারা কর্মরত লাইনম্যান রবিউল ইসলামকে পিটিয়ে আহত করে এবং তার ব্যক্তিগত ফোন, নগদ অর্থ ও কল সেন্টারে ব্যবহৃত স্মার্টফোনটি লুট করে নিয়ে যায়।

আহত রবিউলকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, সকালে চেঙ্গুটিয়া এলাকায় বিদ্যুৎ উপকেন্দ্রটি পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews