1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছা পৌরসভার ২৯ তম বাজেট ঘোষণা এ বাজেট জনতার-প্রশাসক

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

​কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

দৃষ্টিনন্দন বহুতল বিশিষ্ট পৌর ভবনসহ অবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে নতুন কোন করারোপ ছাড়াই যশোরের ঝিকরগাছা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ২৯তম বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন ২০২৬ মঙ্গলবার বেলা ১২.০০ টায় ঝিকরগাছা পৌরসভা কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় উপস্থিত পৌর কর্মকর্তা, কর্মচারী এবং রাজনৈতিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আগামী অর্থবছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাব সম্বলিত বাজেট পেশ করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ।

তিনি বলেন ঝিকরগাছা পৌরসভা কে একটি উন্নত রোল মডেল পৌরসভায় উন্নিত করার লক্ষ্যে আগামীতে দীর্ঘস্থায়ী টেকসই দৃষ্টিনন্দন বহতল বিশিষ্ট পৌর ভবন নির্মাণ সহ বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।

বহুমুখী উন্নয়নের লক্ষ্যে দাতা সংস্থার প্রকল্পের আওতায় কপোতাক্ষ নদের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড সংলগ্ন অববাহিকায় গড়ে তুলা হবে ২ কিলোমিটার ওয়াকওয়ে ও একটি দৃষ্টিনন্দন পার্ক। যেখানে ভ্রমণপিপাসুরা বিনোদন ও তীব্র তাপদাহে স্বস্তির পরশ অনুভব করবে ।

উদ্বোধনী ভাষণের পর বাজেটের আয়-ব্যয়ের খাত উল্লেখ করে মূল প্রবন্ধ পাঠ করেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা।এবারের প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ৯৪ কোটি ৩ লক্ষ ২২ হাজার ৩শত ৮১ টাকা ৭০ পয়সা।যেটা মুলত রাজস্ব ও উন্নয়ন খাত থেকে আহরন করা হবে।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় বৃদ্ধির প্রস্তাবসহ পৌরসভার স্থায়ী ভবন নির্মাণ, কপোতাক্ষ তীরে ওয়াকওয়ে ও পার্ক নির্মাণ,সড়ক উন্নয়ন, ড্রেনেজ, কালভার্ট, সড়ক বাতি, যাত্রী ছাউনি, গণশৌচাগার, মশক নিধন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করা হয়।

বাজেট বক্তৃতায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামাদ হাসান নিপুন তাঁর বক্তব্যের শুরুতে প্রস্তাবিত বাজেটকে সময়োপযোগী ও গণমুখী উল্লেখ করে  উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত ওয়ার্ডগুলো সহ সমভাবে উন্নয়নের মাধ্যমে নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

বাজেটের উপর আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা,

ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আরমান হোসেন কাকন,সম্পাদক উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা ,ছাত্র প্রতিনিধি আখি খাতুন।

সভায় বক্তারা পৌরসভার উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের নেতৃবৃন্দ,গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews