যশোরের বাঘারপাড়ায় ৩১শ৭০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক বিনামূল্যে অমন ধানের বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন। খরিপ মৌসুমে কৃষি পণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে বিনামূল্যের এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান। এদিন উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩১শ ৭০জন কৃষক প্রত্যেক ৫কেজি আমন ধানের বীজ, ১০কেজি ফসফেট (ডিএপি) ও ১০ কেজি করে পটাশ (এমওপি) সার পাবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিদ হাসান রুম্মন, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম তালুকদার প্রমুখ।

Leave a Reply