1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন হামলাকারীর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি

  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যশোর জেলা সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য, রেল শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সম্পাদক এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) যশোর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক

শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় হামলার ঘটনায় অভিযুক্ত রাজেন্দ্র ওরফে রাজুর অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, যশোর জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রমিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদকসেবী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত রাজেন্দ্র ওরফে রাজু পরিকল্পিতভাবে শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলা চালিয়েছে। তারা বলেন,

শ্রমিক নেতাদের ওপর ধারাবাহিক হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে শ্রমিক আন্দোলন বাধাগ্রস্ত হবে এবং সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

বক্তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং শ্রমিক নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সভাপতি আসিতোষ বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর জয়েন্ট সেক্রেটারি কামরুল হক,

ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এম. আর. টিটো, হোটেল শ্রমিক ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি আইয়ুব হোসেন, নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া অফিসের কর্মকর্তা নাজমুল হোসেন এবং পৌরসভা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিলাল।

সমাবেশটি পরিচালনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাজেশ। মানববন্ধন শেষে বক্তারা হামলাকারীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews