যশোর নড়াইল সড়কের ঝুমঝুমপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে মোটরসাইকেলের ধাক্কায় মীরমোর সরকার (৫০) নামে এক পথচারীর নিহত ও মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ৮টার দিকে যশোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মীরমোর সরকার যশোর সদর উপজেলার ফরিদপুর (ক্যান্টনমেন্ট) এলাকার ভজন সরকারের ছেলে। তিনি তার জামাই বিষ্ণু কুমার পরামানিকের বাড়িতে থাকতেন।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে মীরমোর সরকার অসাবধানতাবশত ওই সড়কে রাস্তা পার হওয়ার সময় মাগুরা সদর উপজেলার মহিষডাঙ্গা এলাকার ফয়জুল্লাহ (২৬) চালিত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে পথচারী ও মোটরসাইকেল চালক দুজনই গুরুতর আহত হন। পরে যশোর ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী আহত দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টা ১০ মিনিটে মীরমোর সরকারের মারা যান। নিহতের মরদেহ যশোর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত মোটরসাইকেল চালক ফয়জুল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply