যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া-ভেকুটিয়া গ্রামে ডাব চুরির অভিযোগে জুয়েল (৩০) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয়রা।
সোমবার (২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আটক জুয়েল যশোর সদর উপজেলার পাকদিয়া এলাকার মৃত হেগজার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়া-ভেকুটিয়া গ্রামের এক ডাব ব্যবসায়ীর গাছ থেকে ডাব চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েন জুয়েল।
পরে এলাকাবাসী তাকে ডাবসহ আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply