1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পবিত্র আশুরা উপলক্ষে এমএম কলেজে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার  :

পবিত্র আশুরার শিক্ষা, আদর্শ ও তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং জ্ঞানভিত্তিক সুস্থ সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬।

কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের ইসলামিক স্টাডিজ ক্লাবের উদ্যোগে সোমবার (২৯ জুন ২০২৬) দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ ক্লাবের সভাপতি আব্দুল্লাহ হিল মারুফ এবং সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. তাসনিম আলম।

অনুষ্ঠানে বিচারক ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. শহিদুল ইসলাম খলিফা,

সহকারী অধ্যাপক মো. নাসের আরাফাত, প্রভাষক মো. নাজমুল হুসাইন, প্রভাষক ও ইসলামিক স্টাডিজ ক্লাবের তত্ত্বাবধায়ক শিক্ষক মো. সামসুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আশরাফুজ্জামান এবং ইসলামিক স্টাডিজ ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান নেট।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ক্বিরাত, ইসলামী সংগীত, বিতর্ক, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, একক অভিনয় ও কুইক কুইজসহ বিভিন্ন বিভাগে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রতিটি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহ, সৃজনশীলতা ও ইসলামী মূল্যবোধের চর্চা অনুষ্ঠানে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে পবিত্র আশুরার ঐতিহাসিক তাৎপর্য, আত্মত্যাগ,

ন্যায় প্রতিষ্ঠা এবং ইসলামের আদর্শিক শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ নসিহা ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, এসো, জ্ঞান ও সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে পবিত্র আশুরার শিক্ষা ও তাৎপর্যকে আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ধারণ করি।

সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে এবং ইসলামী সংস্কৃতি বিকাশে একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে সকলের কাছে সমাদৃত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews