সবুজায়নে গড়ি দেশ, জলবায়ু পরিবর্তনের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশজুড়ে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক জাতীয় বৃক্ষরোপণ র্যালি ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
২৯ জুন সকাল ১০টায় যশোরের ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম (বিএম) হাইস্কুল বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশফাকুজ্জামান খান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
তিনি বলেন বর্তমান বিশ্বে জলবায়ু পরিবর্তন একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নাগরিক যদি অন্তত একটি করে গাছ লাগান,
তবে দেশের সবুজায়ন ত্বরান্বিত হবে এবং জলবায়ুর ক্ষতিকর প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে। এই লক্ষ্যকে ধারণ করেই এবারের কর্মসূচিতে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি (One Child One Tree) স্লোগানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে নতুন প্রজন্মের হাত ধরে দেশ আরও সবুজ হয়ে ওঠে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমুল আলম স্বাগত বক্তব্যে বলেন বর্তমান বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির যুগ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী রেখে যেতে আমাদের এখনই বেশি করে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগাতে হবে।
আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মুরাদুন্নবী মুরাদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়ালীয়ার রহমান,সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম পিআইও ইঞ্জিনিয়ার জালাল উদ্দিন আহমেদ এবং সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,
কর্মচারী এবং স্থানীয় সুধীজন । চারা রোপণ শেষে উপস্থিত সবার মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।


Leave a Reply