1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

দৈনিক প্রতিদিনের কথা পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ

  • সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর থেকে প্রকাশিত দৈনিক “প্রতিদিনের কথা” পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে করা মানহানির মামলা খারিজ করে দিয়েছে যশোরের একটি আদালত। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগের তদন্ত রিপোর্টের উপর পর্যালোচনা শেষে এ আদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর, ৬ সেপ্টেম্বর ১৭ সেপ্টেম্বর ও ২১ সেপ্টেম্বর দৈনিক প্রতিদিনের কথা পত্রিকায় বেনাপোল কাস্টমস, আমদানি পণ্যের শুল্ক ফাঁকি ও সিএন্ডএফ নিয়ে কয়েকটি সংবাদ প্রকাশিত হয়।

এ সংবাদে বেনাপোলের মৃত ইমান আলীর ছেলে আজিমুর রহমান মানহানি হয়েছে বলে পত্রিকার সম্পাদক সুন্দর সাহাকে আসামি ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর আদালতে মামলা করেন। বিচারক অভিযোগটি গ্রহণ করে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনারকে তদন্ত করে প্রতবেদন জমা দেয়ার আদেশ দিয়েছিলেন।

অভিযোগের তদন্ত করে সহকারী কমিশনার সাকিব রায়হান গত ২ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেছেন, অভিযোগকারী দেয়া সংবাদগুলোর সাথে বাদী আজিমুর রহমানের কোন সম্পর্ক নেই।

যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা অন্যের ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কিত। এ ছাড়া একটি রিপোর্ট পর্যালোচনা করে দেখে অতিরিক্ত পন্যের শুল্ক বিঘয়টি সত্য। সেক্ষেত্রে তাদেরকে জরিমানা ও আমদানি পন্য রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত করা হয়েছে। সার্বিক বিচেনায় পত্রিকায় প্রকাশিত সংবাদের সাথে বাদী আজিমুর রহমনের কোন সম্পর্ক নেই।

সেহেতু মানহানির অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। এ প্রতিবেদনের ওপর শুনানি শেষে বিচারক অভিযোগটি খারিজ করে নথিজাতের আদেশ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews