জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সোমবার বাঘারপাড়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
র্যালিতে অংশগ্রহণ করেন বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জননেতা ও সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা বিশ্বাস।
র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী প্রজন্মের জন্য একটি সবুজ,
বাসযোগ্য ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ এবং পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।
র্যালিতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।


Leave a Reply