1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার বিকেলে বোর্ডের অফিস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ফারুখে আযম মুঃ আব্দুস ছালাম।

শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর এস এম মাহবুবুল ইসলাম এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক রকিবুল ইসলাম, উপ বিদ্যালয় পরিদর্শক ডালিম হোসেন, ক্রীড়া অফিসার আ ফ ম আশাফুদ্দৌলা টিটো এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) কামাল হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) নিয়ামত এলাহী, অডিট অফিসার খুরশিদ আলম, কর্মকর্তা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সায়মা সিরাজ,

শ্রমিক দল বোর্ড অফিস শাখার সিনিয়র সহসভাপতি রাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোমিন উদ্দীন এবং কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রাকিব হাসানসহ বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৯টি ইভেন্টে ৭৭ জন বিজয়ীর মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী পর্ব শেষে বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews