1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাছ ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ

  • রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের বড় মাছ বাজারে এক মাছ ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা ও প্রায় ৩ লাখ টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে শহরের পূর্ব বারান্দী মাঠপাড়া এলাকার মিরান গাজীর ছেলে ও বড়বাজারের মেঘনা ফিশের ম্যানেজার মো. জাহিদ হাসান শোভন (৩২) জানান,

স্থানীয় আলা (৩৭) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, শনিবার (২৮ জুন) বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বড় মাছ বাজারে আড়তের বকেয়া টাকা আদায়ের সময় আলা ও তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২-৩ জন সহযোগী তার পথরোধ করে পুনরায় চাঁদার টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে মারধর করে প্যান্টের পকেটে

থাকা আড়তের আদায়কৃত নগদ ৪ লাখ ৬৫ হাজার টাকা এবং গলায় থাকা ১ ভরি ৩ আনা ওজনের প্রায় ২ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে বাজারের ব্যবসায়ী ও কর্মচারীরা এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী জানান, ঘটনার পর আড়তের মালিক ও বাজার কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান বলেন, এমন একটি ঘটনার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews