আজ (রোববার) জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে যশোর জেলায় ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সকাল ৯টায় উপশহর শিশু হাসপাতালে ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে।
জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা জানান,
কর্মসূচি বাস্তবায়নে জেলার ২ হাজার ৩০১টি কেন্দ্রে ৫ হাজার ২১৭ জন কর্মী দায়িত্ব পালন করবেন। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ৪৪ হাজার ৬১২ জন শিশুকে নীল এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৬৫২ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান। তিনি বলেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Leave a Reply