1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

উন্নয়নের সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না, অভয়নগরে এডিবি’র উন্নয়ন বরাদ্দ বিতরণ অনুষ্ঠানে এমপি গোলাম রসুল

  • শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি :

যশোর-৪ আসনের সংসদ সদস্য মো. গোলাম রসুলের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বিশেষ বরাদ্দের আওতায় অভয়নগর উপজেলার গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সহায়ক সামগ্রী এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অভয়নগর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সামগ্রী তুলে দেন সংসদ সদস্য মো. গোলাম রসুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু।

অনুষ্ঠানে ১০টি হুইলচেয়ার, অসহায় নারীদের জন্য সেলাই মেশিন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ১২টি স্টিলের আলমারি, ৮২টি সিলিং ফ্যান, ৪৫ বান্ডিল টিন, ২ হাজার ৩৫০ কেজি রড, ২ হাজার ২০০ বর্গফুট টাইলস এবং ৩৪টি কুশন চেয়ার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. গোলাম রসুল বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করা। তিনি বলেন,

প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা প্রদান সরকারের অঙ্গীকারের অংশ। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের আমীর সরদার শরিফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউল ইসলাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা,

পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হোসাইন, এনসিপির উপজেলা সভাপতি শাহজাহান কবির, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক হাফেজ আব্দুল করীমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য মো. গোলাম রসুল উপকারভোগীদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন এবং সরকারের উন্নয়ন কার্যক্রম সবার কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews