‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে শুক্রবার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।
সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভীন আক্তার।আলোচনা সভায় সুজন সরকার বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে সচেতন হতে হবে।
অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়ে নজরদারি বাড়াতে হবে। একই সঙ্গে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Leave a Reply