জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিং মামলায় আত্মসমর্পণকারী চাকরিচ্যুত পুলিশ কর্মকর্তা জসিম উদ্দিন ও তার স্ত্রী ফারহানা ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার যশোরের বিশেষ দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম এ আদেশ দেন।
দুদকের মামলায় অভিযোগ করা হয়, চাকরিচ্যুত এএসআই জসিম উদ্দিন ও তার স্ত্রী বৈধ আয়ের উৎসের বাইরে ১ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন।
এ ঘটনায় ২০২০ সালে মামলা দায়ের এবং ২০২১ সালে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার তারা আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply