যৌতুক লোভী রাজু আহম্মেদ (৩৮)কে বৃহস্পতিবার সকালে তার বাড়ি হতে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গোবরা এনায়েতপুর গ্রামের মোতালেব মোল্যার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার এসআই আনিছুর রহমান তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করে। রাজু আহম্মেদ যৌতুকের জন্য তার স্ত্রীকে নির্যাতন করার এক পর্যায় প্রথম দফায় যৌতুক নেওয়ার পর দ্বিতীয় দফা ৩লাখ টাকা যৌতুক দাবি করে তার স্ত্রী ও সন্তানদের বাড়ি হতে তাড়িয়ে দেয়।
পরবর্তীতে বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা করে রাজু আহম্মেদ এর শ^শুর ব্যর্থ হয়। ওই সময় রাজু আহম্মেদ শ^শুর বাড়িতে তার স্ত্রীকে যৌতুকের টাকার জন্য বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জখম করে।
এ ঘটনায় গৃহবধূ বাদি হয়ে আদালতে মামলা করলে বিজ্ঞ আদালতের নির্দেশে কোতয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ঘটনার পর থেকে যৌতুক লোভী স্বামী রাজু আহম্মেদ পলাতক জীবন শুরু করে।
বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজু আহম্মেদকে তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

Leave a Reply