1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’ হত্যা,মেছো সুমন ও রোহিত গ্রেপ্তার

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের বাসিন্দা সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ (৪০) হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ধর্মতলা এলাকার শহিদুজ্জামানের ছেলে সাব্বির হোসেন সুমন ওরফে ‘মেছো সুমন’ এবং রঘুরামপুর গ্রামের শফিয়ার রহমানের ছেলে রোহিত।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইদ সরদার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের কামগাজীর পুকুরপাড়ের একটি ঝোপ থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই জাহিদ হোসেন কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে পুলিশ জানতে পারে, হত্যাকাণ্ডের দিন সাইদ সরদারের সঙ্গে গ্রেপ্তার দুই ব্যক্তির একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ হয়েছিল।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোবাইল ফোনে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা মরদেহ ঘটনাস্থলের পাশের ঝোপে ফেলে রেখে যায়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল আলম জানান, তদন্তে রোহিত ও মেছো সুমনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’ একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ছিলেন।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ১২টি মামলা বিচারাধীন রয়েছে। মামলার এজাহারেও উল্লেখ করা হয়েছে, তিনি মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বর্তমানে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews