বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের অধীন বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী যশোর জেলা পুলিশের কনস্টেবল মেহেদী আল সোহান বাংলাদেশ পুলিশ কোরিয়ান মার্শাল আর্ট তায়কোয়ানডো দলে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছেন।
মেহেদী আল সোহান জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে স্বর্ণ ও রৌপ্য পদক অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন।
এ উপলক্ষে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম) জেলা পুলিশের পক্ষ থেকে কনস্টেবল সোহানকে অভিনন্দন জানান এবং তার সার্বিক সাফল্য কামনা করেন।

Leave a Reply