1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে প্রতারক আটক, দুই শিশু উদ্ধার

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের কেশবপুরে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার করার অভিযোগে এক প্রতারককে আটক করেছে পুলিশ। এ সময় তার কবল থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে কেশবপুর পৌরসভার ভোগতী নরেন্দ্রপুর (ভবানীপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,

উদ্ধার হওয়া দুই শিশু হলো বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়ার বাসিন্দা ইয়ামিন হোসেন (১২) ও সারাফাত ইসলাম নোমান (১২)।

তারা সম্পর্কে চাচাতো ভাই। গত ২২ জুন পারিবারিক অভিমানে বাড়ি থেকে বের হয়ে খুলনা রেলস্টেশনে আসে। সেখানে তাদের সঙ্গে পরিচয় হয় কেশবপুর উপজেলার বায়সা এলাকার বাসিন্দা মাসুম বিল্লাহ (৩৫)-এর।

অভিযোগ রয়েছে, মাসুম বিল্লাহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশু দুটিকে কেশবপুরে নিয়ে আসে এবং উপজেলা সদরের একটি মসজিদের ভবনে রাখে। পরে বিভিন্ন গ্রামে নিয়ে গিয়ে মসজিদ ও মাদ্রাসার নাম ব্যবহার করে টাকা,

চালসহ বিভিন্ন ধরনের সাহায্য সংগ্রহে তাদের দিয়ে ভিক্ষাবৃত্তি করাত।
বুধবার বিকেলে ভবানীপুর এলাকায় জনৈক আব্দুল হামিদের বাড়ির সামনে শিশু দুটিকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পুরো ঘটনার বর্ণনা দিলে স্থানীয়রা মাসুম বিল্লাহকে আটক করে পুলিশে খবর দেন। পরে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু দুটিকে উদ্ধার এবং মাসুম বিল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, উদ্ধার হওয়া শিশুদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews