1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর নাভারণে ফের সক্রিয় আওয়ামী লীগ নেতাকর্মীরা, আতঙ্কে স্থানীয়রা

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী পুনরায় সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তারা এলাকায় ফিরে এসে প্রকাশ্যে চলাফেরা করছেন। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামকে কেন্দ্র করে কয়েকজন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এলাকায় অবস্থান করছেন।

তাদের মধ্যে রয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কাশেম শিকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবি শিকদার, ছাত্রলীগ নেতা ইমরান শিকদার,

ইয়াসিন শিকদার, আবুল কালাম ও আলাল উদ্দিনসহ আরও কয়েকজন।অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময়ে এসব ব্যক্তিরা স্থানীয় রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে সালিশ বাণিজ্য,

জমি দখল, চাঁদাবাজি, হামলা-মামলাসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। স্থানীয়দের দাবি, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে তারা আবারও এলাকায় সক্রিয় হয়ে উঠেছেন এবং বিরোধী মতের লোকজনকে ভয়ভীতি প্রদর্শন করছেন।

এলাকাবাসীর অভিযোগ, জুলাই-আগস্ট আন্দোলনের সময় হামলা ও দমন-পীড়নের ঘটনায় অভিযুক্ত কয়েকজন নেতা এখনও গ্রেপ্তার হননি। তারা প্রকাশ্যে চলাফেরা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এ কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
স্থানীয়দের আরও দাবি,

কাশেম শিকদার ও আবুল কালাম অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়ে এলাকায় অবস্থান করছেন। তাদের বিরুদ্ধে অতীতে জমি দখল, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানির নানা অভিযোগ রয়েছে। এসব কারণে এলাকায় এখনও ভয়ের পরিবেশ বিরাজ করছে বলে অভিযোগ করেন একাধিক বাসিন্দা।

ভুক্তভোগী হিসেবে দাবি করা বাগ গ্রামের বিএনপি কর্মী রেজাউল ইসলাম বলেন, ২০২৪ সালে তার প্রায় পাঁচ শতক জমি জোরপূর্বক দখল করে দেওয়া হয়। এ ঘটনায় কাশেম শিকদার ও রবি শিকদারের সংশ্লিষ্টতার অভিযোগও করেন তিনি।তবে অভিযুক্তদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগগুলোর সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের প্রত্যাশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews