যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে একজন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বুধবার (২৪ জুন ২০২৬) পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে অভয়নগর উপজেলায় ১০ জন এবং কেশবপুর উপজেলায় ২ জন ভর্তি রয়েছেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ সদর, বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ জুন পর্যন্ত যশোর জেলায় মোট ১২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১১২ জন সুস্থ হয়েছেন।
এ সময়ে কাউকে রেফার করা হয়নি এবং ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।জেলা স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Reply