1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মিথ্যা তথ্য মানহানি ও অপপ্রচারের প্রতিবাদে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

নাসরিন নুরজাহান নামে এক নারী উদ্যোক্তা দাবি করেছেন, ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য, অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়েছে।

তিনি দাবি করেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে একটি পক্ষ পরিকল্পিতভাবে তার সম্মানহানি এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার (২৪ জুন) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

লিখিত বক্তব্যে নাসরিন নূর জাহান বলেন, দীর্ঘদিন ধরে তিনি সততা ও সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। “টনি খান হোটেল ম্যানেজমেন্ট এন্ড স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট” নামে প্রতিষ্ঠানটি গড়েন তারা সাতজন। এর মধ্যে তিনি এবং মুসলিমা খাতুন প্রতিষ্ঠানটি পরিচালনা করেন।

তিনি উন্নয়ন এবং সুশাসনের স্বার্থে ব্যবসায়িক হিসাব নিকাশ পর্যালোচনা জন্য জানান। এতে বিরোধ তৈরী হয় মুসলিমা খাতুন এর সাথে। এই বিরোধকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, যা তার ব্যক্তিগত, পারিবারিক এবং পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

তিনি অভিযোগ করেন, যশোরের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধকে উদ্দেশ্যমূলকভাবে ভিন্ন খাতে প্রবাহিত করে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি ফেসবুক লাইভ ও বিভিন্ন মাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার করে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৫ জুন প্রতিষ্ঠানে উপস্থিত সাক্ষীদের সামনেও তাকে অপমানজনক ভাষায় হেনস্তা করা হয় এবং ক্ষতির হুমকি দেওয়া হয়।

এসব ঘটনায় তিনি আইনের আশ্রয় নিয়েছেন এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে বলে জানান।
এ সময় তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের কাছে মিথ্যা অপপ্রচার বন্ধ,

জড়িতদের আইনের আওতায় আনা, তার ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা বন্ধ এবং একজন নারী উদ্যোক্তা হিসেবে তার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনে তার সাথে ফারজানা ইয়াসমিন বিপাশা এবং রেহেনা ইসলাম নামে আরও দুজন নারী উদ্যোক্তা ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews