1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মনিরামপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের মনিরামপুরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম ও তার কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে মনিরামপুর উপজেলার রাজিয়া রাইস মিলের সামনে এঘটনা ঘটে।

আহত শরিফুর রহমান (৩৮) উপজেলার বিজয়রামপুর এলাকার বাসিন্দা। তিনি সাঈদ মোল্লার ছেলে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শরিফুর গরু কেনার উদ্দেশ্যে সঙ্গে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই এলাকার ইউসুফের ছেলে জাকির (৩৫) ও জাহিদ (২৮) তার পথরোধ করে।

একপর্যায়ে তারা ধারালো রামদা দিয়ে শরিফুরের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করে। পরে তার কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে শরিফুরকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews