1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে পল্লী পুনর্গঠন ফাউন্ডেশন (আর আর এফ) এর বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আরআরএফ এর প্রজেক্ট কো-অর্ডিনেটর আব্দুল মান্নানের সঞ্চালনায কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে কৃষি উদ্যোক্তাদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র রিজিওনাল প্রোগ্রাম অফিসার মনিরা সুলতানা।

এছাড়া বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র প্রোগ্রাম অফিসার আব্দুর রহিম, কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার যশোর’র বৈজ্ঞানিক কর্মকর্তা জিএম মেজবাহুল ইসলাম,

প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুমা আক্তার। বক্তব্য রাখেন সাংবাদিক প্রতিনিধি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী, কৃষক প্রতিনিধি সফল উদ্যোক্তা মনজুর আলম, ফুল রপ্তানি কারক তরুণ কৃষি উদ্যোক্তা ইমরান হোসেন,

নারী কৃষি উদ্যোক্তা সাজেদা বেগম, তাহমিনা আক্তার লিমা ও রাবেয়া খাতুন।কর্মশালায় উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, যুব উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন ,সমবায় কর্মকর্তা নুরুল ইসলাম,

মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধি, ব্যবসায়িক প্রতিনিধি, ব্যাংক প্রতিনিধি, কৃষক প্রতিনিধি সহ নারী উদ্যোক্তা সমবায় সমিতির সদস্য ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় প্রকল্প চাষীদের আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনার মাধ্যমে জলবায়ু বন্ধব সবজি ও ফুলের উৎপাদন, বাজারজাতকরণ,ভ্যালু চেইনের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।

এছাড়া উৎপাদিত সবজি ও ফুল যাতে নষ্ট না হয় সঠিকভাবে বাজারে ভালো দামে বিক্রি করতে পারে এ ব্যাপারে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ আর আর এফ কে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে কৃষি উদ্যোক্তাদের প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় নতুন নতুন জাত উদ্ভাবন, ফুলের বাই প্রোডাক্ট, গ্রেডিং পদ্ধতি, যারবারা ফুলের পাতার রস থেকে স্প্রে ও জৈব সার তৈরির উপর বিশেষ গুরুত্ব প্রদান করা হয়।

কর্মশালায় বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন প্রান্তিক কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার জলবায়ু বান্ধব সবজি ও ফুল উৎপাদনে কার্যকর ভূমিকা রাখবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews