কৃষিই সমৃদ্ধি,এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় শীতকালীন পেয়াজ(কন্দ) বীজ উৎপাদন বৃদ্ধি,
উফসী জাতের রোপা আমন, বৃক্ষরোপণ কর্মসূচির বৃক্ষ/চারা, লেবুর চারা, পিয়াজ সংরক্ষণের এয়ারফলো মেশিন সহ কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
২৩ জুন মঙ্গলবার সকাল ১০টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক সাফফাত আরা সাঈদ।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মরাদুন্নবী মুরাদ ও জাতীয় সংসদ সদস্য
(ঝিকরগাছা-চৌগাছা)আসনের এমপি মনোনীত প্রতিনিধি,উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন আর রশিদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ আব্দুস সামাদ,উপসহকারী কৃষি অফিসার,
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ,উপকারভোগী কৃষাণ-কৃষাণীগন ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ২০২৫-২৬অর্থবছরে প্রণোদণা কর্মসূচির আওতায় ক্ষুদ্র কৃষকদের মাঝে শীতকালীন পিয়াজ বীজ (কন্দ),বীজ উৎপাদন বৃদ্ধি ,উফসী জাতের রুপা আমন,
নারিকেল ও অন্যান্য চারা বিতরণ করা হয়েছে। পিয়াজের চাহিদা পূরণ ও বীজ উৎপাদনের লক্ষ্যে প্রত্যেক ক্ষুদ্র কৃষককে ১৬০ কেজি পেয়াজ,
২০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার, বালাইনাশক এক কেজি ও বীজ সংরক্ষণের পাত্র বিনামূল্যে প্রদান করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম জানিয়েছেন এ অর্থবছরে সর্বমোট ৫৬৫৪ জন তালিকাভুক্ত কৃষান কৃষাণীদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়েছে।


Leave a Reply