1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঘারপাড়ায় বিএনপির বিক্ষোভ ও প্রতিরোধ মিছিল

  • বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের বাঘারপাড়ায় বিক্ষোভ ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বাঘারপাড়া চৌরাস্তা বাজার এলাকায় উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা বাজারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু। সমাবেশে বক্তব্য রাখেন বাঘারপাড়া পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান।

বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ ও প্রতিরোধ মিছিলের আয়োজন করা হয়েছে। তারা দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান। একই সঙ্গে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সকল গণতান্ত্রিক কর্মসূচি সফল করারও আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর যুবদলের সদস্য সচিব বাবুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৌখিন হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম,

সদস্য সচিব এম এ মানিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম পারভেজ, যুবদল নেতা বিল্লাল হোসেন মোড়ল, টগর খন্দকার, মাছুদুর রহমান, সেলিন রেজা, আবু তালেব,

বুলবুল, রহিম, রায়হান এবং ছাত্রনেতা জিসান, রাকিব, আলমগীরসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও প্রতিরোধ মিছিল সম্পন্ন হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews