1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকির অভিযোগ, যশোর অভয়নগর থানায় জিডি

  • বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের অভয়নগরে এক তরুণীকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ২২ জুন অভয়নগর থানায় এ জিডি করা হয়।

জিডি সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়া গ্রামের বাসিন্দা সোনিয়া আক্তার দিয়া (২৩) অভিযোগ করেছেন, যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া এলাকার

শেখ এহসান আহম্মেদ ফয়সালের বিরুদ্ধে তার একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেছেন।

অভিযোগে বলা হয়, গত ১৬ জুন দুপুরে সোনিয়া আক্তার দিয়া নিজ বাড়িতে অবস্থানকালে অভিযুক্ত ফয়সাল তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে চলমান মামলাগুলো তুলে নিতে চাপ প্রয়োগ করেন। এতে রাজি না হওয়ায় তাকে খুন ও গুরুতর ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়,অভিযুক্তের বিরুদ্ধে পূর্বে ধর্ষণ, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় অভিযুক্ত জামিনে রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে ভবিষ্যতের জন্য বিষয়টি রেকর্ডভুক্ত করার লক্ষ্যে অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করেন সোনিয়া আক্তার দিয়া।

এ বিষয়ে যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুজ্জামান বলেছেন, এমন ধরনের একটি জিডি করা হয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews