সম্পর্কে ফুফাতো ভাই কর্তৃক প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্যক্ত করার এক পর্যায় তরুনী তাসফিয়া ফাতেমা মাহি (১৭) মঙ্গলবার ২৩ জুন সকালে নিজ বাড়িতে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি যশোর সদর উপজেলার শ্রীপদ্দি নরেন্দ্রপুর গ্রামে।নিহত তরুনীর পরিবারের লোকজন জানান, বেশ দীর্ঘদিন যাবত পাশের বাড়ির সম্পর্কের ফুফাতো ভাই আইয়ূব আলীর ছেলে ওমর ফারুক (৩৫)
প্রায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহিকে নিয়ে উত্যক্ত করতো। এর প্রেক্ষিতে মঙ্গলবার ২৩ জুন ভোর ৫টায় নিজ বাড়িতে কাউকে কিছু না জানিয়ে সিলিং ফ্যানের সাথে পরনের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ব্যাপারে থানা পুলিশ খবর পেয়ে উক্ত বাড়ি হতে তরুরীর লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে কোতয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply