সোমবার ২২ জুন সন্ধ্যায় যশোর চৌগাছা সড়কের আব্দুলপুর বাজারের অদূরে মোটর ভ্যান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাসের মুখোমুখী সংঘর্ষে হাফিজুর রহমান (৪০) নামে এক যুবক নিহত ও অপর এক যুবক আহত হয়েছে। নিহত হাফিজুর রহমান যশোরের চৌগাছা উপজেলার মাটচাকলা গ্রামের জামাত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে,সোমবার ২২ জুন বিকালে মোটর চালিত একটি ভ্যানে করে যশোরের চৌগাছা উপজেলার হাফিজুর রহমান ও খায়রুল ইসলামের ছেলে খোকন (৫০) যশোর শহরের দিকে আসছিল।
সন্ধ্যা আনুমানিক ৭ টার পরপর ভ্যানটি যশোর চৌগাছা সড়কের সদরের চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর বাজারের অদূরের পৌছালে বিজ্ঞার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি বাস সামনে থেকে ভ্যানটিকে ধাক্কা মারলে মোটর ভ্যানটি ছিটকে পড়ে। ফলে যাত্রী হাফিজুর রহমান ও খোকন গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন দ্রুত তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করলে জরুরী বিভাগের চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত বলে ঘোষনা করে। খোকনকে ভর্তি করে। সে সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। অবস্থা আশংকাজনক বলো হাসপাতাল সূত্র থেকে জানাগেছে।

Leave a Reply