যশোরের ঝিকরগাছা উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনায় এক নারী ও তার শিশু সন্তান অসুস্থ হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শেয়ালঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
অসুস্থরা হলেন শেয়ালঘোনা গ্রামের মামুনের স্ত্রী সোনিয়া (২৫) এবং তাদের ছেলে রাইয়ান (৮)।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে সোনিয়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় তার স্বামী বাধা দিতে গেলে দুর্ঘটনাবশত কোলে থাকা শিশু রাইয়ানের মুখে বিষের বোতল লেগে যায় এবং সেও বিষক্রিয়ায় আক্রান্ত হয়।
পরে পরিবারের সদস্যরা দ্রুত মা ও শিশুকে উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে রাইয়ান যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা তার অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছেন।

Leave a Reply