1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে বাসে অগ্নিসংযোগের মামলায় ৫ আসামি কারাগারে

  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাঁচ আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪৯, জিআর নং-৯৫৪/২৫-এর তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তারকৃত পাঁচ আসামিকে আদালতে সোপর্দ করা হয়। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারা এবং দণ্ডবিধির ১৪৩/৪৩৫ ধারায় দায়ের করা হয়েছে।

আদালতে প্রেরিত আসামিরা হলেন শহরের শংকরপুর এলাকার কামাল হোসেনের ছেলে রোহান হোসেন ওরফে রোহান (২৪), শেখহাটি দক্ষিণপাড়া এলাকার রফিকুল আলমের ছেলে কায়েস আহমেদ রিমু (৩৫),

শংকরপুর পশু হাসপাতাল সংলগ্ন এলাকার জালাল উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৫২), পুলিশ লাইন মাদ্রাসার পেছনের এলাকার নজরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৮) এবং কেশবপুর উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা ও বর্তমানে খড়কি পশ্চিমপাড়ার ভাড়াটিয়া আব্দুর রাজ্জাকের ছেলে গোলাম কিবরিয়া (২৩)।

মামলার অভিযোগে বলা হয়েছে,গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে উপশহর ঈদগাহ রোড এলাকার টিএনটি প্রাচীরসংলগ্ন স্থানে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসামিরা।

এঘটনায় বাসটির জানালা, ড্রাইভারের সিট, ইঞ্জিন বক্স এবং অভ্যন্তরীণ বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার মন্ডল আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, মামলাটি এখনও তদন্তাধীন রয়েছে।

আসামিরা জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মামলার স্বার্থে তাদের কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে। আদালত শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews