1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পুলিশ স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পিবিআই ইন্সপেক্টর সাময়িক বরখাস্ত

  • মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৬৮ বার পড়া হয়েছে

যশোরে যৌতুকের জন্য সদর কোটের জিআরও স্ত্রী এসআই শাহাজাদীকে নির্যাতন করায় ঝিনাইদহের পিবিআই ইন্সপেক্টর কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ হেডকোয়ার্টার্স। বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ ও অসদাচরণের অপরাধে এডিশনাল ডিআইজি বেলাল উদ্দিন স্বাক্ষরিত এক স্মারকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে তাকে রংপুর ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে। শাহাজাদী ও কামরুজ্জামান দম্পত্তির বিষয়টা নিয়ে যশোরে ব্যাপক আলোড়ন ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
খুলনার দিঘলিয়ার বাসিন্দা ইন্সপেক্টর কামরুজ্জামানের সাথে ২০০০ সালে বাগেরহাট সদরের বাসিন্দা এসআই শাহজাদীর বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দু’টি ছেলে আছে। তারা স্কুল-কলেজে লেখাপড়া করে। এসআই শাহাজাদী যশোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর কোর্টের জিআরও হিসেবে কর্মরত রয়েছেন। চাকুরি সূত্রে বর্তমানে তিনি যশোর শহরের স্টেডিয়াম পাড়ায় বসবাস করেন। ইন্সপেক্টর কামরুজ্জামান প্রায় যৌতুকের জন্য শাহাজাদীকে শারীরিক ও মানুসিক নির্যাতন করতো। যে কারণে তিনি কামরুজ্জামানের নামে যৌতুকের মামলা করেন। ছুটিতে বাড়ি আসার পর গত ৩০ ডিসেম্বর রাতে কামরুজ্জামান মামলা তুলে নিতে এবং খুলনায় তার নামে থাকা একটি জমি লিখে দিতে চাপ দেয়। তার এ প্রস্তাবে রাজি না হওয়ায় কামরুজ্জামান তাকে নির্যাতন করে। বর্তমানে এসআই শাহাজাদী যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইন্সপেক্টর কামরুজ্জামান বলেন, সামরিক বরখাস্তের চিঠি তিনি এখনো হাতে পাননি। তবে বিভাগীয় ব্যবস্থা কর্তৃপক্ষ নিতেই পারেন। তিনি আরো জানান, প্রায় ১২টি বছর শাহাজাদীর বেপরোয়া জীবন যাপনের কারণে আমার সংসারের দু’টো সন্তান মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। সন্তানকে আমি মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখছি। এমনকি আমার পরিবারের লোকজন তার অত্যাচারে অতিষ্ঠ। তাকে শুধরানোর চেষ্টা করেছিলাম কিন্তু সুপথে ফিরে আসেনি। তার ওপর নির্যাতনের কোন ঘটনা ঘটেনি। ঐদিন আমি কোথায় ছিলাম তদন্তে সব বেরিয়ে আসবে। এদিকে যশোর শহর জুড়ে পুলিশ দম্পত্তির এই ঘটনায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে এসআই শাহাজাদীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, ঘটনার জন্য আমি আইনের আশ্রয় নিয়েছি। আইন সবার জন্য সমান। অন্যান্য বিষয়গুলো তিনি এড়িয়ে গিয়ে বলেন যা আলোচনা সমালোচনা হচ্ছে সেটি মিথ্যে বানোয়াট।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews