ভ্যানের ধাক্কায় আলিফ (৭) নামে এক শিশু ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি ঝিনেদা জেলার কালীগঞ্জ থানার ষাটবাড়িয়া বসুন্দিয়া গ্রামের ইমরানের ছেলে। শিশুটির লাশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শিশুটির পরিবারের লোকজন জানান, রোববার ২১ জুন দুপুর আনুমানিক ২ টার সময় শিশুটি তার বাড়ির পাশে খেলাধুলা করছিল।হঠাৎ বেপরোয়া গতি সম্পন্ন একটি ভ্যান শিশুটিকে স্বজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে।
তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুুতি করছিল।

Leave a Reply