পুষ্টি উন্নয়ন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের লক্ষ্যে যশোরে ৭০ জন কৃষক-কৃষানীকে নিয়ে পার্টনার প্রকল্পের আওতায় একটি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রোববার যশোর সদর উপজেলা পরিষদের অডিটরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর সদর উপজেলা অফিসের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাসান।
কংগ্রেসে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর অঞ্চলের মনিটরিং অফিসার সাজ্জাদ হোসেন।স্বাগত বক্তব্য দেন যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা। এছাড়া বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম, কৃষক প্রতিনিধি এরশাদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করা হচ্ছে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবসা গড়ে তোলার মাধ্যমে দেশের কৃষি খাতকে আরও শক্তিশালী করা সম্ভব।
এ লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে।কংগ্রেসে যশোর সদর উপজেলার বিভিন্ন এলাকার ৭০ জন কৃষক-কৃষানী অংশগ্রহণ করেন।

Leave a Reply