1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যশোরে ৭১ টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

যশোর অফিস :

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে যশোরে উদযাপিত হয়েছে ৭১ টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ। এ উপলক্ষে রোববার দুপুরে যশোর সার্কিট হাউসের হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সাবিরুল হক সাবু। তিনি বলেন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ৭১ টেলিভিশন দেশের গণমাধ্যম অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন,

স্থানীয় সরকারের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সান্তনু ইসলাম সুমিত, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান,প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ দৌলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান, লেখক-গবেষক ও প্রাচ্য সংঙ্গের প্রতিষ্ঠাতা বেনজিন খান, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহাবুবুল আলম লাভলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,

যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদসহ গণমাধ্যমকর্মী, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার শুভানুধ্যায়ীরা।

অনুষ্ঠানে ৭১ টেলিভিশনের যশোর অফিসের স্টাফ রিপোর্টার এস এম ফরহাদ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান এবং উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি যশোরবাসীর উদ্দেশে ৭১ টেলিভিশনের শুভেচ্ছা বার্তাও পৌঁছে দেন।

বক্তারা বলেন,৭১ টেলিভিশন বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। গণমাধ্যমের ইতিবাচক বিকাশ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আলোচনা সভা শেষে কেক কেটে ৭১ টেলিভিশনের ১৪ বছর পূর্তি ও ১৫ বছরে পদার্পণ উদযাপন করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews