1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চাচাতো ভাইদের বিরুদ্ধে জমি দখল ও মুরগির খামার ভাঙচুরের অভিযোগে আদালতে মামলা

  • সোমবার, ২২ জুন, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের গৃহধরনগর গ্রামে সৎ ভাই ও চাচাতো ভাইদের বিরুদ্ধে জমি দখল এবং মুরগির খামার ভাঙচুরের অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের এঘটনায় তার প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়,গত ২৫ মে বেলা ৩টার দিকে গৃহধরনগর গ্রামের বাসিন্দা আবুল কাশেমের মালিকানাধীন জমি, মৎস্যঘের ও মুরগির খামারে হামলা ও ভাঙচুর চালানো হয়। একই সঙ্গে জমি জোরপূর্বক দখলের অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় আবুল কাশেম বাদী হয়ে তার সৎ ভাই মহাতাপ সদ্দারসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে কেশবপুর থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে মহাতাপ সদ্দারকে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আবুল কাশেম বলেন, থানায় অভিযোগ দিয়েও তিনি কোনো প্রতিকার পাননি। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

এর আগে ২০২৪ সালের ১ জুন ও ৮ জুলাই তাকে হত্যার হুমকি, গুমের ভয় দেখানো, জমি জবরদখলের চেষ্টা এবং তিন লাখ টাকা চাঁদা দাবির ঘটনাও ঘটে।

পরবর্তীতে তিনি যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। আবুল কাশেমের বক্তব্য অনুযায়ী,জানা যায়,

বিচারাধীন মামলা থাকা সত্ত্বেও অভিযুক্তরা গত ২৫ মে তার জমি, মৎস্যঘের ও মুরগির খামার দখল করে নেয় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে।এ বিষয়ে তিনি বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews